Skip to content
Latest stories

Stock news

প্রথম প্রান্তিকে ডমিনেজ স্টিলের মুনাফা কমেছে ৮২%

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় আয় ও মুনাফা দুটোই কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের। এর মধ্যে নিট মুনাফা কমেছে প্রায় ৮২ শতাংশ। গতকাল প্রকাশিত প্রকৌশল খাতের কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ডমিনেজ স্টিলের আয় হয়েছে ১০ কোটি ৭৩ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ১৩ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ২ কোটি ৭৯ লাখ টাকা বা ২০ দশমিক ৬৫ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট আয় হয়েছে মাত্র ২৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১ কোটি ২৬ লাখ টাকা বা ৮১ দশমিক ৫২ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৬ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ডমিনেজ স্টিলের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৮ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play