Skip to content
Latest stories

Stock news

প্রথম কর্মদিবসে সূচকের পতন, কমেছে লেনদেনও

সপ্তাহের প্রথম কর্মদিবস (রবিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।daraz-300x300ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এদিন ডিএসইতে ৭২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৭৩ কোটি ৭৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গত ১০ নভেম্বর বৃহস্পতিবার ডিএসইতে ৭৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২২ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৩ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩২টির।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play