Skip to content
Latest stories

Stock news

প্রথম ঘণ্টায় লেনদেন ১৩২ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। আজ বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১৩৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১১ পয়েন্টে।আজ ডিএসইতে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play