Skip to content
Latest stories

Stock news

পর্ষদ সভার তারিখ জানিয়েছে এডিএন টেলিকম

পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।প্রাপ্ত তথ্যমতে, আগামী ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় পরিচালনা পর্ষদ সভায় কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই সভায় আলোচিত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা দেবে কোম্পানিটি।এর আগে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে দুই টাকা ৫৭ পয়সা এবং ৩০ জুন, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) ছিল ২৫ টাকা ৯৭ পয়সা। আর ওই সময় শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে দুই টাকা ১০ পয়সা। এর আগের বছর বা ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচিত সময়ে ইপিএস হয়েছে দুই টাকা ৮৬ পয়সা এবং ৩০ জুন, ২০২০ তারিখে এনএভি ছিল ২৫ টাকা ২৭ পয়সা।২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে কোম্পানিটির শেয়ার। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৬১ কোটি ৮৬ লাখ টাকা। তাদের মোট ছয় কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৫১ দশমিক ৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৭ দশমিক ২৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে এক দশমিক ৯৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ২৯ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play