Skip to content
Latest stories

Stock news

পর্ষদ সভার তারিখ জানিয়েছে ৮ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। এসব সভায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।বুধবার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।পর্ষদ সভার তারিখ ঘোষনা করা কোম্পানিগুলো হলো- রহিম টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, দেশবন্ধু পলিমার, জেমিনি সি ফুড, ডাচ-বাংলা ব্যাংক এবং এমবি ফার্মাসিউটিক্যালস।এদের মধ্যে রহিম টেক্সটাইলের পর্ষদ সভা আগামী ১৭ এপ্রিল দুপুর ১টা ৪৫ মিনিটে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আগামী ১৭ এপ্রিল দুপুর ৩টায়, প্রাইম ব্যাংকের আগামী ১৭ এপ্রিল দুপুর ২টা ০৫ মিনিটে, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিটের আগামী ১৭ এপ্রিল দুপুর ৩টা ৩০ মিনিটে, দেশবন্ধু পলিমারের আগামী ১৮ এপ্রিল দুপুর ৩টায়, জেমিনি সি ফুডের আগামী ১৭ এপ্রিল দুপুর ২টায়, ডাচ-বাংলা ব্যাংকের আগামী ১৮ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে এবং এমবি ফার্মাসিউটিক্যালসের আগামী ১৬ এপ্রিল দুপুর ২টায় শুরু হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play