Skip to content
Latest stories

Stock news

পর্ষদ সভার তারিখ জানিয়েছে ১৫ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। এসব সভায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।পর্ষদ সভার তারিখ ঘোষনা করা কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, রহিম ফুড, ন্যাশনাল ব্যাংক, এডিএন টেলিকম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রানার অটো, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, তমিজ উদ্দিন টেক্সটাইল, বিডি ল্যাম্পস, বাংলাদেশ সাবমেরিন কেবলস, জেএমআই হসপিটাল, হা-ওয়েল টেক্সটাইল, বসুন্ধরা পেপার, ডরিন পাওয়ার এবং বারাকা পাওয়ার।এদের মধ্যে ওরিয়ন ইনফিউশনের পর্ষদ সভা আগামী ৩০ এপ্রিল বিকেল ৪টায়, রহিম ফুডের আগামী ২৭ এপ্রিল বিকেল ৪টায়, ন্যাশনাল ব্যাংকের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, এডিএন টেলিকমের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আগামী ২৫ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে, রানার অটোর আগামী ১৮ এপ্রিল দুপুর ১টা ৪৫ মিনিটে, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের আগামী ১৯ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে, তমিজ উদ্দিন টেক্সটাইলের আগামী ১৮ এপ্রিল দুপুর ২টায়, বিডি ল্যাম্পসের আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টায়, বাংলাদেশ সাবমেরিন কেবলসের আগামী ২৮ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে, জেএমআই হসপিটালের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায় ৩০ মিনিটে, হা-ওয়য়েল টেক্সটাইলের আগামী ২০ এপ্রিল বিকেল ৫টায়, বসুন্ধরা পেপারের আগামী ২৭ এপ্রিল বিকেল ৪টায়, ডরিন পাওয়ারের আগামী ২৫ এপ্রিল সকাল সাড়ে ৮টায় এবং বারাকা পাওয়ারের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায় শুরু হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play