Skip to content
Latest stories

Stock news

প্রকৌশল খাতে ডিভিডেন্ড বেড়েছে সাত কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২ কোম্পানির মধ্যে ৩৬ কোম্পানির ৩০ জুন; ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরমধ্যে ৭ কোম্পানির ডিভিডেন্ড বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।অন্যদিকে, ডিভিডেন্ড কমেছে ১৪ কোম্পানির, অপরিবর্তিত রয়েছে ১৫ কোম্পানির এবং পাঁচ কোম্পানি এখনও আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। আর একটি কোম্পানি ডিসেম্বর ক্লোজিং।ডিভিডেন্ড বৃদ্ধির ৭ কোম্পানি হলো- আনোয়ার গ্যালভানাইজিং, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ক্যাবলস, কেডিএস এক্সেসোরিজ, মুন্নু এগ্রো, ন্যাশনাল পলিমার, বিবিএস এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।মুন্নো এগ্রো: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।আনোয়ার গ্যালভানাইজিং: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ এবং ৮০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৭০ শতাংশ।কপারটেক ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৩ শতাংশ।কেডিএস এক্সেসরিস্‌: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১ শতাংশ।ন্যাশনাল পলিমার: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ০.৫০ শতাংশ।ইস্টার্ন ক্যাবলস: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের নো ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ২ শতাংশ।বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্‌: কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১.৫০ শতাংশ।সিঙ্গার বাংলাদেশ: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৩০ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play