Skip to content
Latest stories

Stock news

প্রকৌশল খাত: ডিভিডেন্ড বেড়েছে ৬ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৬ কোম্পানি ৩০ জুন, ২০২২ অর্থবছরে আগের বছরের তুলনায় বেশি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই ও স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।বিবিএস: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য বিবিএস সাড়ে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২২ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪৩ পয়সায়। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৭৭ পয়সা।৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭০ পয়সায়। যা আগের বছর ছিল ১৪ টাকা ২৬ পয়সা।ইস্টার্ন কেবলস: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ইস্টার্ন কেবলস ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ দিয়েছিল।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৬৮ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩৪ পয়সায়। যা আগের বছর একই সময়ে ছিল ৮ টাকা ১৪ পয়সা।৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪৪ টাকা ০৬ পয়সায়। যা আগের বছর ছিল ১০ টাকা ৪২ পয়সা।কেডিএস: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কেডিএস ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২ টাকা ২০ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৭ পয়সায়। যা আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ৯৮ পয়সা।৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৮ পয়সায়। যা আগের বছর ছিল ২৪ টাকা ৭৫ পয়সা।মুন্নু এগ্রো: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য মুন্নু এগ্রো ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৫৫ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩ টাকা ৬৭ পয়সায়। যা আগের বছর একই সময়ে ছিল ৩৬ পয়সা।৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৩ টাকা ৯৭ পয়সায়। যা আগের বছর ছিল ১৩ টাকা ৬২ পয়সা।ন্যাশনাল পলিমার: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ন্যাশনাল পলিমার সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৭১ পয়সা (ডাইলুটেড)।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৮১ পয়সায়। যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৪ টাকা ৩৩ পয়সা।৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬২ পয়সায়। যা আগের বছর ছিল ৩০ টাকা ৪৯ পয়সা (রাইট শেয়ার সমন্বিত)।কাশেম ইন্ডাষ্ট্রিজ: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কাশেম ইন্ডাষ্ট্রিজ দেড় শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২১ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ এ বছর কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ড বাড়লেও মোট ডিভিডেন্ড কমেছে।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪৭ পয়সায়। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫২ পয়সা।৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৬৪ পয়সা। যা আগের বছর ছিল ২৭ টাকা ৬৮ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play