প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।গত ২ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত কোম্পানিটির ডিভিডেন্ড ঘোষণাসংক্রান্ত আগের সংবাদের পরিপ্রেক্ষিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।কোম্পানিটি জানিয়েছে, গত ৩১ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের স্থগিত ২৯৪তম সভায় ২৪তম বার্ষিক সাধারণ সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। অনিবার্য পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে।এজিএমের নতুন ভেন্যু নির্ধারণ করা হয়েছে ঢাকার পুরানা পল্টনের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির ২১২ নম্বরে অবস্থিত ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসের নিউ সিন্ধুরপুর হল (৪র্থ তলা), ঢাকা-১০০০।কোম্পানি জানিয়েছে, এজিএমের তারিখ পরিবর্তন ছাড়া আগের ঘোষণার অন্যান্য সব তথ্য অপরিবর্তিত থাকবে।