Skip to content
Latest stories

Stock news

প্রিমিয়ার ব্যাংকের মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৫ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৫৪ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.০৩ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৫১ টাকা বা ২৫ শতাংশ বেড়েছে।এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৫৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.৪১ টাকা বা ৬৯ শতাংশ বেড়েছে।২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৮৪ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play