Skip to content
Latest stories

Stock news

প্রগতি লাইফের বোনাস শেয়ারে বিএসইসির সম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপশি ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।বিএসইসি কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে সম্মতি দিয়েছে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play