Skip to content
Latest stories

Stock news

প্রাইম টেক্সটাইলের লোকসানে হতাশায় বিনিয়োগকারী

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইলের চলতি অর্থবছরের ৬ মাসের ব্যবসায় (জুলাই-ডিসেম্বর’ ২০২২) লোকসান হয়েছে ৮৩৩ শতাংশ। এই পরিমান লোকসান কারনে হতাশায় রয়েছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।কোম্পানি সূত্রে জানা যায়, প্রাইম টেক্সটাইল ওই ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ দশমিক ২০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দশমিক ৩০ টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান ২ দশমিক ৫০ টাকা বা ৮৩৩ দশমিক ৩৩ শতাংশ।কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’ ২০২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ দশমিক ১২ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ইপিএস দশমিক ১৬ টাকা। এ হিসাবে লোকসান ২ দশমিক ২৮ টাকা বা ১ হাজার ৪২৫ শতাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩৮ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play