Skip to content
Latest stories

Stock news

প্রাইম ইসলামী লাইফের জীবন বীমা তহবিল কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন বীমা তহবিলের আকার ২০২২ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে এর আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। পাশাপাশি এ সময়ে কোম্পানিটির মোট আয়ের তুলনায় অতিরিক্ত ব্যয়ও করেছে। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গতকাল কোম্পানিটি ২০২২ হিসাব বছরের তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৭১৩ কোটি টাকায়। যেখানে এর আগের বছরের একই সময়ে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ছিল ৭২৬ কোটি টাকায়। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বীমা তহবিল কমেছে প্রায় ১৩ কোটি টাকা। এদিকে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটি মোট আয়ের তুলনায় ৯৬ কোটি টাকা বেশি ব্যয় করেছে। যেখানে এর আগের বছরের একই সময়ে মোট আয়ের তুলনায় মোট ১০৬ কোটি টাকা ব্যয় বেশি হয়েছিল।সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। একচুরিয়াল ভ্যালুয়েশন প্রতিবেদন না পাওয়ার কারণে লভ্যাংশের সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে কোম্পানিটি। একচুরিয়াল ভ্যালুয়েশন প্রতিবেদন পাওয়ার পর লভ্যাংশ, রেকর্ড ডেট ও বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও তারিখ নির্ধারণ করা হবে।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। এর আগে ২০১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে তারা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ২০১৭ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play