Skip to content
Latest stories

Stock news

প্রাইম ইন্স্যুরেন্সের ঋণমান ‘ডাবল এ প্লাস’ ও ‘এসটি-টু’

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৪ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৬২ পয়সায়।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৩ পয়সা। আলোচ্য বছর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৩১ পয়সা।২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি প্রাইম ইন্স্যুরেন্স। ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের দুই হিসাব বছরে যথাক্রমে ১৫ ও ১৩ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।এদিকে সদ্যসমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রাইম ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৭২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৭ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play