Skip to content
Latest stories

Stock news

পিপলস ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ’

বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, কোম্পানিটি দাবি পরিশোধের সক্ষমতায় (সিপিএ) রেটিং পেয়েছে ‘এএ’। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২১ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ জুন ২০২২ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ২০০ কোটি অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৬ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির চার কোটি ৬২ লাখ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৪২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৫৭ দশমিক ৫৮ শতাংশ শেয়ার।কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ০৮ পয়সা।এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা। এর আগের হিসাববছরে অর্থাৎ কোম্পানিটি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ২৬ পয়সা এবং ৩১ ডিসেম্বর তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play