Skip to content
Latest stories

Stock news

পদ্মা ব্যাংকের দায় মেটাতে নতুন উদ্যোগ, এজিএমের তারিখও পরিবর্তন

২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৩১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। একই সঙ্গে সভায় একটি বিশেষ এজেন্ডাও যুক্ত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর, ২০২৬ অনুষ্ঠিত বোর্ডের ১৩৯তম সভায় এজিএম ৩০ নভেম্বর থেকে পিছিয়ে ৯ ডিসেম্বর, ২০২৬ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই লিস্টিং রেগুলেশন্স, ২০১৫-এর ২৫ বিধির সঙ্গে আগের তারিখ সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এ পরিবর্তন করা হয়েছে। সভার সময়, স্থান ও রেকর্ড ডেট আগের নোটিশ অনুযায়ীই থাকবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ এজিএমে বিশেষ এজেন্ডা হিসেবে পদ্মা ব্যাংক পিএলসির কাছে কোম্পানির দায় ওয়ান-টাইম এক্সিট সুবিধায় পরিশোধের ব্যবস্থা বিবেচনা ও অনুমোদন করা হবে। এর অংশ হিসেবে ঢাকার রমনার নিউ ইস্কাটন রোডের ৫২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত কোম্পানির অফিস স্পেস ৩ কোটি ২৩ লাখ টাকা পর্যন্ত ঋণের জামানত হিসেবে বন্ধক রাখা হবে। পাশাপাশি বোর্ডের অনুমোদিত শর্তে ঋণদাতাকে জামানত হিসেবে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার বিষয়টিও এজিএমে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play