Stock news
ডিভিডেন্ড ঘোষণা পদ্মা অয়েলের
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল পিএলসি ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১৭ টাকা করে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে।
সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা, আগের বছর ছিল ৫৭ টাকা ৩০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৭২ পয়সা, যা আগের বছর ছিল ঋণাত্মক ৩৯ টাকা ৮৩ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২৮ টাকা ৩৩ পয়সা, আগের বছর ছিল ২৭৪ টাকা ৮৬ পয়সা।
আগামী ১ জানুয়ারি, ২০২৭ সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর, ২০২৬।