Skip to content
Latest stories

Stock news

পাওয়ার গ্রীডের পর্ষদ সভা স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পর্ষদ পরিচালনা সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামীকাল ২৮ অক্টোবর, সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবসত তা স্থগিত করা হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।সূত্র মতে, পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানাবে কোম্পানিটি। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play