Skip to content
Latest stories

Stock news

পাঁচ শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ নজর

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির রেকর্ড ডেট এগিয়ে এসেছে। রেকর্ড ডেট এগিয়ে আসায় এই পাঁচ কোম্পানির শেয়ারে বিশেষ নজর রয়েছে বিনিয়োগকারীদের। রেকর্ড ডেটের আগের দিন পর্যন্ত যার কাছে শেয়ার পাঁচটি থাকবে, সেই ডিভিডেন্ড ভোগ করতে পারবে। আর এক্ষেত্রে ডিভিডেন্ড প্রিয় বিনিয়োগকারীরা শেয়ারগুলোতে বেশি নজর দিয়েছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।অন্যদিকে, যারা ডিভিডেন্ড নিতে চান না, তারা শেয়ারগুলো ছেড়ে দিচ্ছেন। যে কারণে কোম্পানিগুলোর লেনদেনও বেড়েছে। পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে বীচ হ্যাচারী, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, যমুনা অয়েল এবং গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে বীচ হ্যাচারী লিমিটেডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।কপারটেক ইন্ডাস্ট্রিজের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।ফরচুন সুজের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ ডিসেম্বর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।এছাড়াও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ক্যাশ ডিভিডেন্ডের রেকর্ড তারিখ ছিল ২৪ নভেম্বর।যমুনা অয়েলের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।গ্লোবাল হেভি কেমিক্যালসের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর। কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play