Skip to content
Latest stories

Stock news

পাঁচ কোম্পানির অস্বাভাবিক দর, ডিএসইর সতর্কবার্তা জারি

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি পাঁচটির কর্তৃপক্ষ। কোম্পানিগুলোর কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মনে করেছে, বিনা কারণে কোম্পানি পাঁচটির শেয়ারদর অতিরিক্ত বেড়েছে। যে কারণে কোম্পানি পাঁচটির শেয়ার নিয়ে ডিএসইর ওয়েবসাইটে সতর্কবার্তা জারি করেছে প্রতিষ্ঠানটি।কোম্পানি পাঁচটির মধ্যে রয়েছে কহিনুর কেমিক্যাল, সী পার্ল হোটেল, জেমিনী সী ফুড, বসুন্ধরা পেপার এবং অ্যাডভেন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড।জানা গেছে, গত ৩০ জুন কহিনুর কেমিক্যালের শেয়ারের দর ছিল ৩৭১ টাকা ৭০ পয়সা। আর ০৬ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৮৬ টাকায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩১৪ টাকা ৩০ পয়সা বা ৮৪.৫৫ শতাংশ বেড়েছে।গত ৩০ জুন সী পার্ল হোটেলে শেয়ারের দর ছিল ৪৩ টাকা ৭০ পয়সা। আর ০৬ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৩১ টাকা ৬০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর ৮৭ টাকা ৯০ পয়সা বা ২০০ শতাংশ বেড়েছে।গত ২৮ জুলাই জেমিনী সী ফুডের শেয়ারের দর ছিল ৩০৫ টাকা ৯০ পয়সা। আর ০৬ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৩৭ টাকা ৪০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর ১৩১ টাকা ৫০ পয়সা বা ৪৩ শতাংশ বেড়েছে।গত ২৮ জুলাই বসুন্ধরা পেপারের শেয়ারের দর ছিল ৪৮ টাকা ৮০ পয়সায়। আর ০৬ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮৪ টাকা ৭০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর ৩৫ টাকা ৯০ পয়সা বা ৭৩.৫৩ শতাংশ বেড়েছে।গত ২৮ জুলাই অ্যাডভেন্ট ফার্মার শেয়ারের দর ছিল ২২ টাকা। আর ০৬ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৮ টাকা ৩০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ৩০ পয়সা বা ২৮.৬৩ শতাংশ বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play