Skip to content
Latest stories

Stock news

পাঁচ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো-পাওয়ার গ্রিড, কপারটেক, এইচ আর টেক্সটাইল, সিনো বাংলা এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।পাওয়ার গ্রিডের এজিএম আগামী ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ২০শতাংশ ক্যাশ এবং ৮০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।সিনো বাংলার এজিএম আগামী ১৮ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ এবং ১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।এইচ আর টেক্সটাইলের এজিএম আগামী ১৮ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।কপারটেকের এজিএম আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৪ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।পাওয়ার গ্রিডের এজিএম আগামী ২১ জানুয়ারি সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play