অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই

Date: 2026-09-03 14:00:10
অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনে গিয়ে কারখানাটির কার্যক্রম ও উৎপাদন বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।চলতি বছরে জুন মাসে ২৫ তারিখে ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে গিয়ে বন্ধ পায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, সাধারণত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই এমন কারণে কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই ধরাবাহিকতায় ২৫ জুন কোম্পানিটির কারখানা কার্যক্রম ও উৎপাদন পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। তবে কারখানা পরিদর্শনে গিয়ে ডিএসইর প্রতিনিধি দল কারখানাটি কার্যক্রম ও উৎপাদন বন্ধ পায়।প্রতিনিধি দল জানায়, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের কারখানা সরেজমিন পরিদর্শনকালে তা বন্ধ পাওয়া যায়।

Share this news