Skip to content
Latest stories

Stock news

‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’শেয়ার সমতা লেদার

শেয়ার বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত সমতা লেদারের পরিচালনা পর্ষদ। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ০.০৬ টাকা। অথচ আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফ (ইপিএস) ছিল ০.১০ টাকা। আর গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪.৪২ টাকা হয়েছে।এদিকে, লোকসান করলেও বাজারে কোম্পানিটির শেয়ারে সেই তুলনায় অনেক বেশি দামেই রয়েছে। তাদের শেয়ারের বাজারমূল্য এখন ৭০ টাকার বেশি। ফলে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এটির শেয়ারের মূল্য আয় অনুপাত (পিইরেশিও) পৌঁছেছে ৭০০-এর ওপরে।সাধারণত শেয়ারবাজার বিশেষজ্ঞদের মত, কোনো কোম্পানির পিই রেশিও যত বেশি ওই কোম্পানিতে বিনিয়োগ তত বেশি ঝুঁকিপূর্ণ। সেই মতে সমতার শেয়ারের দাম এখন ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’।ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি গত বছর অর্থাৎ ২০২১ সালের জুনে সমাপ্ত আর্থিক বছরে শেয়ারধারীদের প্রতি শেয়ারের জন্য ৫০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল। ওই বছর শেষে কোম্পানিটি শেয়ারপ্রতি ১০ পয়সা মুনাফা করেছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play