Skip to content
Latest stories

Stock news

অস্বাভাবিকভাবে দর বাড়ছে বিডিকমের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে বাড়ার পাশাপাশি লেনদেনও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। মাত্র তিন কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। তবে এ শেয়ারদর বৃদ্ধি ও অস্বাভাবিক লেনদেনের পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানটি।চলতি বছরের ১৪ সেপ্টেম্বরের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে বিডিকম অনলাইনের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৩ টাকা। গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪৩ টাকা ৮০ পয়সায়। সে হিসাবে মাত্র তিন কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ টাকা ৮০ পয়সা বা ৩২ দশমিক ৭৩ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play