Skip to content
Latest stories

Stock news

অর্ধেক সিকিউরিটিজের দর অপরিবর্তিত শেয়ারবাজারে

আগের কার্যদিবসের মতো বৃহস্পতিবারও (২৯ সেপ্টেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অর্ধেকেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৫০ পয়েন্ট বা ০.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫১২.৮৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৩১ বা ০.৩০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.২৮ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৯.৭২ পয়েন্টে এবং দুই হাজার ৩৩০.৪১ পয়েন্টে।ডিএসইতে আজ এক হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬৭ কোটি ৫০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৪টির বা ২৫.৭৫ শতাংশের, শেয়ার দর কমেছে ৮৫টির বা ২৩.২৯ শতাংশের এবং ১৮৬টির বা ৫০.৯৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯.০৭ পয়েন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮৯.২৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দর বেড়েছে, কমেছে ৭৬টির আর ১১১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play