Skip to content
Latest stories

Stock news

ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর বেড়েছে ২০ শতাংশ

পুঁজিবাজারে তারিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২০ শতাংশের বেশি বেড়েছে। এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল ২৭৯ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬ টাকা ৫০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৬ টাকা ৯০ পয়সা বা ২০ দশমিক ৩৫ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৬৮ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে এ লেনদেন ছিল ১৩ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ওরিয়ন ইনফিউশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৮ পয়সা। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সায়। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওরিয়ন ইনফিউশন। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সায়। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ২২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ১০ পয়সা।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ওরিয়ন ইনফিউশন। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১২ টাকা ৬৬ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ওরিয়ন ইনফিউশন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play