Skip to content
Latest stories

Stock news

ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ঋণমাণ ‘ডাবল এ থ্রি’

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ থ্রি’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’। গত বছরের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ব্যাংক দায় পরিস্থিতি এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্রাব)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬২ পয়সা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস ছিল ৪ টাকা ১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে পুনর্মূল্যায়িত সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ৫৩ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৪ পয়সা। ৩০ জুন শেষে সঞ্চিতি পুনর্মূল্যায়নসহ সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৯ টাকা ৭৬ পয়সা। পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া যা ৭১ টাকা ৭৯ পয়সা।এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ওরিয়ন ফার্মা। ২০১৯ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। তার আগে ২০১৮ ও ২০১৭ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেয় ওরিয়ন ফার্মা।এদিকে চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের সমন্বিত ইপিএস হয়েছে ৭২ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩০ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে পুনর্মূল্যায়িত সঞ্চিতিসহ কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৫ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play