Skip to content
Latest stories

Stock news

ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ইজিএম কাল

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) কাল বেলা ৩টা ৪৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সম্পৃক্ত পক্ষের মধ্যে লেনদেনের বিষয়ে ইজিএমে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। এর আগে এদিন বেলা ৩টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভাও (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৩ টাকা ৬২ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস ছিল ৪ টাকা ১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে পুনর্মূল্যায়িত সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ৫৩ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৪ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play