Skip to content
Latest stories

Stock news

ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ১৫২ কোটি টাকার শেয়ার লেনদেন

সর্বশেষ সমাপ্ত কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। মঙ্গলবার কোম্পানিটির মোট ১ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৯২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১৫২ কোটি ৮৪ লাখ টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৯৮ পয়সা। সে হিসাবে প্রথম নয় মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ৯ পয়সা বা ৩ দশমিক শূন্য ২ শতাংশ। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৯৫ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮১ টাকা ৯৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৮ টাকা ৭৮ পয়সা।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৪ পয়সা। ৩০ জুন শেষে সঞ্চিতি পুনর্মূল্যায়নসহ সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৯ টাকা ৭৬ পয়সা। পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া যা ৭১ টাকা ৭৯ পয়সা।এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ওরিয়ন ফার্মা। ২০১৯ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play