Skip to content
Latest stories

Stock news

অনুমোদিত মূলধন বৃদ্ধি ও নাম পরিবর্তনের সিদ্ধান্ত সিটি ব্যাংকের

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দ্যা সিটি ব্যাংক লিমিটেড তার অনুমোদিত মূলধন বৃদ্ধি করবে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা বাড়িয়ে ১৫০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করা হবে।মঙ্গলবার ( ১১ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকটির শেয়ারহোল্ডারদের সম্মতি সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শেয়ারহোল্ডারদের মতামত নেওয়ার জন্য আগামী ৪ জুলাই ব্যাংকটির সাধারণ সভায় আহ্বান করা হয়েছে।LankaBangla securites single pageসিটি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র অনুসারে, আগামীতে বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণা করা হলে পরিশোধিত মূলধন বাড়াতে যাতে সমস্যা না হয়, সে লক্ষ্যে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরিচালনা পর্ষদের একই বৈঠকে ব্যাংকটি নাম দ্যা সিটি ব্যাংক লিমিটেড থেকে পরিবর্তন করে সিটি ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত কোম্পানি আইনের নির্দেশনা অনুসারে এই পরিবর্তন করা হচ্ছে।আগামী ৪ জুলাই দুপুর ২টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play