Skip to content
Latest stories

Stock news

অনুমোদিত মূলধন বাড়াবে সিটি ও ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের অনুমোদিত মূলধন বৃদ্ধি কোর করার সিদ্ধান্ত নিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সিটি ব্যাংক লিমিটেড ব্যাংকটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা বাড়িয়ে ১৫০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করবে। আগামীতে বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণা করা হলে পরিশোধিত মূলধন বাড়াতে যাতে সমস্যা না হয়, সে লক্ষে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া, পরিচালনা পর্ষদের একই বৈঠকে ব্যাংকটি নাম দ্য সিটি ব্যাংক লিমিটেড থেকে পরিবর্তন করে সিটি ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংশোধিত কোম্পানি আইনের নির্দেশনা অনুসারে এই পরিবর্তন করা হচ্ছে। আগামী ৪ জুলাই দুপুর ২টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।ব্র্যাক ব্যাংক লিমিটেড ব্র্যাক ব্যাংক ২ হাজার কোটি টাকা থেকে ৫ হাজার কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। ব্যাংকটি সংঘ-স্বারকের ৬ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে অনুমোদিত মূলধন বাড়াতে পারবে। শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে মূলধন বাড়াবে বলে জানিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play