Skip to content
Latest stories

Stock news

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ পাঠিয়েছে গ্রামীণফোন

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড শেয়ারহোল্ডারদের কাছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ পাঠিয়েছে। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) জন্য ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করে গ্রামীণফোনের পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ৭ হাজার ৪২২ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৭ হাজার ৫৭ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৫ শতাংশ। প্রধমার্ধে কোম্পানিটির পরিচালন খাতে ব্যয় হয়েছে ৪ হাজার ৩০৪ কোটি টাকা, যেখানে আগের বছরের একই সময়ে এ খাতে ব্যয় ছিল ৩ হাজার ৮৫৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির পরিচালন ব্যয় বেড়েছে ১১ শতাংশের বেশি। ফলে চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ কমে ৩ হাজার ১১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৭৩০ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ হাজার ৭৪১ কোটি টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১১ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৮৯ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ২৫ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play