Skip to content
Latest stories

Stock news

অনাগ্রহের শীর্ষে বিডিকম

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৯টির বা ৩৩.১৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিডিকমের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে বিডিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৩.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৯.৯১ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিডিকম ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শমরিতা হসপিটালের ৯.৭০ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের (বিবিএস) ৯.৪৬ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৯.৩৩ শতাংশ, জেএমআই হসপিটালের ৯.২৪ শতাংশ, অ্যারামিটের ৮.৭৫ শতাংশ, বিডি ল্যাম্পের ৮.৭৪ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.৭৪ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জের শেয়ার দর ৮.৭৩ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play