Skip to content
Latest stories

Stock news

অলটেক্সের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য এর আগে ঘোষিত অন্তর্বর্তী লভ্যাংশকেই চূড়ান্ত লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। ফলে শেয়ারহোল্ডাররা নতুন করে আর কোনো লভ্যাংশ পাবেন না।রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।LankaBangla securites single pageউল্লেখ, গত ৩১ জানুয়ারি অলটেক্স ইন্ডাস্ট্রিজ ১ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। ইতোমধ্যে ওই লভ্যাংশ বিনিয়োগকারীদের পরিশোধ করা হয়েছে। এর বাইরে আর কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে রোববার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে।এদিকে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২০ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ৮ পয়সা লোকসান হয়েছিল।আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play