Skip to content
Latest stories

Stock news

অবশেষে চালু হচ্ছে ইউনাইটেড এয়ার

অবশেষে সাত বছর পর ইউনাইটেড এয়ারওয়েজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে কার্গো ফ্লাইট পরিচালনা করা হবে। তিন বছর পর চালু করা হবে যাত্রী বাহি ফ্লাইট পরিচালনা।মঙ্গলবার (৩ জানুয়ারি) অনলাইন প্ল্যাটফর্মে ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৭ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেছে বন্ধ হয়ে যাওয়া ইউনাইটেড এয়ারওয়েজ।বোর্ড চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলমের সভাপতিত্বে এজিএমগুলোয় অংশগ্রহণ করেন- ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার, অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, মো. শাহনেওয়াজ, সৈয়দ এরশাদ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) এটিএম নজরুল ইসলাম।সভায় স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে গঠিত বোর্ডের সদস্যরা দেশের প্রচলিত সব বিধি-বিধান অনুসরণ করে যতদ্রুত সম্ভব এয়ারলাইন্সটিকে অপারেশন্সে ফিরিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। তারা বলেন, প্রথম ধাপে কার্গো অপারেশন্স শুরু করে পরবর্তী তিন বছরের মধ্যে যাত্রীসেবা শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।এজিএমে প্রতি বছরের অডিটর রিপোর্ট এবং আর্থিক প্রতিবেদন পেশ করা হয় এবং তা সংখ্যাগরিষ্ঠ শেয়ারধারীদের ভোটে অনুমোদিত হয়।সার্বিক সমর্থন ও সহযোগিতার জন্য বর্তমান সরকার, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বর্তমান বোর্ড।কয়েকশ শেয়ারধারী এজিএম-এ অংশগ্রহণ করেন এবং এয়ারলাইন্সটিকে পুনরায় অপারেশন্সে ফিরিয়ে আনতে বর্তমান বোর্ডের উদ্যোগগুলোর প্রশংসা করেন।২০০৫ সালে ইউনাইটেড এয়ারওয়েজ প্রতিষ্ঠা লাভের পর ২০১০ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয়। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে হাজার হাজার সাধারণ শেয়ারধারীকে অনিশ্চয়তা ও হতাশার মধ্যে ঠেলে দিয়ে পূর্বঘোষণা ছাড়াই এয়ারলাইনটির ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দেয়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play