Skip to content
Latest stories

Stock news

নতুন উৎপাদনের খবরের পর শেয়ারের দরপতন

প্রথমবারের মতো সামুদ্রিক কোরাল মাছ উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটি নতুন এই উৎপাদন প্রাথমিকভাবে পরীক্ষামূলক শুরু করেছে। শুরুতেই কোম্পানি বাৎসরিক ৭০ লাখ কোরাল মাছের পোনা উৎপাদনের কাযক্রম হাতে নিয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এই খবর প্রকাশের পর আজ সোমবার বিচ হ্যাচারির শেয়ারের দরপতন হয়েছে। আজ ১ টাকা দর কমে প্রতিটি শেয়ার লেনদনে হয়েছে ৩৮ টাকা ১০ পয়সায়।কোরাল মাছের পোনা দেশে এই প্রথম বিচ হ্যাচারি উৎপাদন করছে। নতুন এই উৎপাদন কোম্পানি মুনাফায় বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন কোম্পানি সংশ্লিষ্টরা।সর্বশেষ তথ্য মতে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই, ২০২২-ডিসেম্বর, ২০২২) কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা। গত হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০২ টাকা। আর ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৩২ টাকা। সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব থবছরে কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play