Skip to content
Latest stories

Stock news

নতুন রেকর্ড গড়লেন মোনার্ক মার্টের এম্বাসেডর

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিঃ এর ব্র্যান্ড এম্বাসেডর বাংলাদেশের এক নাম্বার গলফার সিদ্দিকুর রহমান তাইওয়ান মাস্টার্সে ৩য় স্থান অর্জন করেছেন।২ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর মতিঝিলে অবস্থিত সিটি সেন্টারে মোনার্ক মার্ট লিঃ এর হেড অফিসে তিনি আগামী দুই বছরের জন্য মোনার্ক মার্টের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন।এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি কর্নেল মোঃ শহিদুল হক (অবঃ), বাংলাদেশ প্রফেশনাল গলফার এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মেজর মাহমুদ (অবঃ), মোনার্ক গ্রুপের পৃষ্ঠপোষক জনাব মোঃ আবুল খায়ের হিরো, মোনার্ক মার্টের সিওও জাহেদ কামাল, হেড অফ কমার্শিয়াল তানবিরুল ইসলাম, হেড অফ একাউন্টস মোঃ রফিকুল আলম, হেড অফ বিজনেস মাহাদি হাসান।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play