Skip to content
Latest stories

Stock news

নতুন বছরের প্রথম দিনে পতন পুঁজিবাজারে

২০২৩ সালের প্রথম দিনের লেনদেনও পতনেই শেষ হলো পুঁজিবাজোরে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও তলানিতে নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার ডিএসইতে ১৭৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৬৭ কোটি ২৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পবিার ডিএসইতে ৩৪৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।LankaBangla securites single pageবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play