Skip to content
Latest stories

Stock news

নগদ লভ্যাংশ পাঠিয়েছে এসকোয়্যার নিট

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেড। এর বাইরে আলোচ্য হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপাশি করেনি কোম্পানিটি। চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির রিজার্ভসহ পুনর্মূল্যায়িত সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৬৫ টাকা ৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৪ টাকা ১৭ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এসকোয়্যার নিট কম্পোজিট। এর আগের ২০১৯-২০ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play