Skip to content
Latest stories

Stock news

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৮ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এসিআই, এসিআই ফরমুলেশন, বিবিএস কেবলস, কোহিনুর কেমিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শমরিতা হসপিটাল, সায়হাম টেক্সটাইল লিমিটেড।LankaBangla securites single pageজানা গেছে, কোম্পানিগুলোর নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে বিবিএস সাড়ে ৩ শতাংশ নগদ, এসআই ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ নগদ। এসিআই ফরমুলেশন ২৫ শতাংশ নগদ, বিবিএস কেবলস ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ। কোহিনুর কেমিক্যাল ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ।অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৪৫ শতাংশ নগদ, শমরিতা হসপিটাল ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ। সায়হাম টেক্সটাইল ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play