Skip to content
Latest stories

Stock news

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৬ কোম্পানি

সমাপ্ত হিসাব বছরের (৩০ জুন,২০২২) লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ লিমিটেড, রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং, আইসিবি, ইউনিক হোটেল এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে বঙ্গজ লিমিটেড ০৩ শতাংশ, রহিম টেক্সটাইল ১০ শতাংশ, মালেক স্পিনিং ১০ শতাংশ, আইসিবি ০৫ শতাংশ, ইউনিক হোটেল ১৫ শতাংশ এবং গোল্ডেন হার্ভেস্ট ০২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play