Skip to content
Latest stories

Stock news

নাভানা ফার্মার আইপিও আবেদন আজ শুরু

শেয়ারবাজার থেকে বুকবিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহের লক্ষ্যে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানিটির শেয়ারের কাট-অব প্রাইস নির্ধারণের লক্ষ্যে গত ৪ থেকে ৭ জুলাই বিডিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিডিংয়ে ২৮১টি প্রতিষ্ঠানের দরপ্রস্তাব জমা পড়ে। এতে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের সর্বোচ্চ দাম উঠে ৩৪ টাকা। আর সর্বনিম্ন দাম প্রস্তাব করা হয় ২০ টাকা।কোম্পানির শেয়ারের কাট-অব প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকায়। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে, কাট-অব প্রাইসের চেয়ে ৩০ শতাংশ কম দামে অর্থাৎ ডিসকাউন্ট দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আইপিও শেয়ার বিক্রি করা হবে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে।গত ৮ জুন বিএসইসির ৮২৬তম কমিশন সভায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বিডিং করার অনুমোদন দেওয়া হয়। কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে ৭৫ কোটি টাকা বুক বিল্ডিং পদ্ধতিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫ অনুযায়ী আইপিওর মাধ্যমে উত্তোলন করার প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত হয়। উত্তোলিত অর্থে কোম্পানির নতুন সাধারণ উৎপাদন ভবন নির্মাণ, নতুন ইউটিলিটি এবং ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ, সেফালোস্পোরিন ইউনিটের সংস্কার, আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করা হবে।কোম্পানির দাখির করা আর্থিক প্রতিবেদেন অনুযায়ি, ১ জুলাই, ২০২১ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত নয় মাসে পুনর্মূল্যায়নসহ নাভানা ফার্মাসিটিক্যালসের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৩ পয়সায়। তবে পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১৯ টাকা ০২ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৯ পয়সা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ২ টাকা ৫১ পয়সা।উল্লেখ্য, কোম্পানিটি ফেয়ার ভ্যালুর ওপর ২০ শতাংশ প্রিমিয়ামে (সর্বোচ্চ বিডিং সীমা) কর্মচারী ও অন্যান্যদের কাছে ১৫ শতাংশ শেয়ার ইস্যু করবে, যা ২ বছর লক-ইন থাকবে।কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্টস এবং ইবিএল ইনভেস্টমেন্টস। শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোনও প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play