Skip to content
Latest stories

Stock news

নাম পরিবর্তন করবে ২ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুইটি আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানি দুইটি হচ্ছে- হাওয়া ওয়েল টেক্সটাইল (বিডি) ও ন্যাশনাল পলিমার লিমিটেড।LankaBangla securites single pageহাওয়া ওয়েল টেক্সটাইলকোম্পানিটি হাওয়া ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেডের পরিবর্তে হাওয়া ওয়েল টেক্সটাইল (বিডি) পিএলসি রাখবে। কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটির নাম পরিবর্তনের জন্য বিশেষ প্রস্তাব উপস্থান করা হবে।ন্যাশনাল পলিমারকোম্পানিটি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবর্তে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি রাখতে চায়। কোম্পানিটির ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটির নাম পরিবর্তনের জন্য বিশেষ প্রস্তাব উপস্থান করা হবে।কোম্পানি দুইটি সংঘস্বারক সংশোধনীর মাধ্যমে নাম পরিবর্তন করতে পারবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে নাম পরিবর্তন করতে পারবে হাওয়া ওয়েল টেক্সটাইল ও ন্যাশাল পলিমার লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play