Skip to content
Latest stories

Stock news

ম্যারিকোর পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি হিসাব বছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে ৭৩৪ কোটি ৬০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৭৫ কোটি ২৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৫৯ কোটি ৩৩ লাখ টাকা বা ৮ দশমিক ৭৯ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০০ কোটি ৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯৭ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা বা ১ দশমিক ২৪ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ টাকা ৫১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬২ টাকা ৭৩ পয়সা।চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর আগে চলতি হিসাব বছরের জন্য প্রথম অন্তর্বর্তীকালীন ৪৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ম্যারিকো বাংলাদেশ।২০২১-২২ হিসাব বছরে ২০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের বাইরে ৬০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে ১ হাজার ৩০৩ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ১ হাজার ১৩০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ। টাকার অংকে যা ১৭২ কোটি ৫৬ লাখ। অন্যদিকে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির উৎপাদন ব্যয়ও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এ সময়ে কোম্পানিটির উৎপাদন ব্যয় হয়েছে ৫৯৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে এ খাতে ব্যয় ছিল ৪৬৫ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় ১৩১ কোটি টাকা বা ২৮ দশমিক ১৩ শতাংশ।আলোচ্য হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশের কর বাবদ ব্যয় কমেছে। যে কারণে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য বাড়লেও ভালো মুনাফা করতে সক্ষম হয়েছে কোম্পানিটি। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচ্য ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৫৫ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল প্রায় ৩১১ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১২ টাকা ৮২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৯৮ টাকা ৬৯ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ৩৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫১ টাকা ৯৫ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play