Stock news
ম্যারিকোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।LankaBangla securites single pageদ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩০ টাকা ৮৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ২৮ টাকা ৪৫ পয়সা।প্রথম দুই প্রান্তিকে তথা ছয় মাসে (এপ্রিল’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৩ টাকা ৫১ পয়সা। গত বছর এই সময়ে ইপিএস ছিল ৬২ টাকা ৭৩ পয়সা।গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৩ টাকা ৮৮ পয়সা।