Skip to content
Latest stories

Stock news

মূল্যসূচকের উত্থানেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৮ পয়েন্টে।বৃহস্পতিবার ডিএসইতে ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে আগের দিন থেকে এদিন ৪১ কোটি ৫১ লাখ টাকা কম লেনদেন হয়েছে।এদিন ডিএসইতে ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৭৪ পয়েন্টে। বৃহস্পতিবার সিএসইতে ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play