Skip to content
Latest stories

Stock news

মূল্যায়ন প্রতিবেদন পায়নি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের কাছে এখনও মূল্যায়ন প্রতিবেদন আসেনি। একারণে কোম্পানিটি গতকালের পর্ষদ সভায় লভ্যাংশ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, গতকাল ১১ জানুয়ারি কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোম্পানিটির মূল্যায়ন প্রতিবেদন হাতে না আসায় কোম্পানিটি কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করতে পারেনি।কোম্পানিটি আরও জানায়, মূল্যায়ন প্রতিবেদন হাতে পাওয়ার পর লভ্যাংশ, রেকর্ড ডেট, বার্ষিক সাধারণ সভার সময়, তারিখ ও ভেন্যু সংক্রান্ত তথ্য জানানো হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play