Skip to content
Latest stories

Stock news

মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার ডিএসইতে ৪৭২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৮ কোটি ৭৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪১৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।আজ ডিএসইতে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১০টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৯ পয়েন্ট। আজ সিএসইতে ১২ কোটি ১১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play