Skip to content
Latest stories

Stock news

মূল্য সংবেদনশীল তথ্য নেই ইউনিক হোটেলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ সিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে সিএসই ২৫ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৩ টাকা ৮০ পয়সা। ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৭৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কতৃপক্ষ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play