Skip to content
Latest stories

Stock news

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে মেট্রো স্পিনিংয়ের দর

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেট্রো স্পিনিং মিলসের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে চাইলে এমনটিই জানায় প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, ডিএসইতে গত ১০ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা ৩০ পয়সা। ৮ মে কোম্পানিটির শেয়ার দর ৪১ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play